ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু

সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নতুনভাবে স্থাপিত এনবিআরের নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

এনবিআরের রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবহৃত স্বয়ংক্রিয় কাস্টমস ব্যবস্থাপনা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা ও সম্ভাব্য ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কেন্দ্র স্থাপন করা হয়। ইতোমধ্যে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনবিআরের একটি বিশেষায়িত দল আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই কেন্দ্র পরিচালনা করছে।

এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের ডিজিটাল কার্যক্রমে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক তৎপরতা এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে নজরদারি, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন: মাটির নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের পরিকল্পনা

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু

আপডেট সময় : ০৭:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬