ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ডিসেম্বরে ভ্যাটের নিবন্ধন নিয়েছে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান

ডিসেম্বর মাসে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে চালানো বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়। এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য ছিল— “সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”। প্রতিপাদ্য সামনে রেখে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ও জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।

এনবিআরের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন এই ক্যাম্পেইন পরিচালনা করে। এর ফলে এক মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি—১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া সম্ভব হয়েছে।

এনবিআর আরও জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, শুল্ক, ভ্যাট ও আয়করের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আসে ভ্যাট খাত থেকে। গত অর্থবছরে মোট রাজস্ব আয়ের ৩৮ শতাংশই এসেছে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা সম্প্রসারণের মাধ্যমে এই খাত থেকে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব বলে মনে করছে সংস্থাটি।

ভ্যাটের আওতা বাড়াতে সরকার ইতোমধ্যে ভ্যাট আইন সংশোধন করেছে। নতুন বিধান অনুযায়ী, বার্ষিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার বেশি হলেই ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে অনলাইনভিত্তিক ই-ভ্যাট সিস্টেম চালু রয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ভ্যাট নিবন্ধন, রিটার্ন দাখিল ও অনলাইনে সরকারি কোষাগারে ভ্যাট জমা দিতে পারছেন। পাশাপাশি অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক ও দক্ষ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন: মাটির নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের পরিকল্পনা

ডিসেম্বরে ভ্যাটের নিবন্ধন নিয়েছে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬