কুষ্টিয়ার মিরপুরে রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ জোয়ারদার পাড়া গ্রামে একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি মালিহাদ জোয়ারদার পাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘নিহত রাজমিস্ত্রি রানা শ্বশুরবাড়িতে থাকতেন। তার বাড়ি আলমডাঙ্গার কেশবপুর গ্রামে। মঙ্গলবার রাতে একটি বাড়ির উঠানে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। মরদেহের বাঁ চোখে রক্ত আছে।’
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।’
রিপোর্টারের নাম 






















