ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ১৭ হাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিপ্রতি ছাড়িয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়েছে, যা ইতিহাসের অন্যতম উচ্চ পর্যায় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্টরা।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের ঘোষিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের ধারাবাহিক ঊর্ধ্বগতির ফলে সাধারণ ভোক্তা ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ১৭ হাজার

আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫