ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আবারও ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সরকার আবারও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকেজি চাল ৪২ টাকা ৯৮ পয়সা দরে এই চাল আমদানি করা হবে।  

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৈঠক সূত্রে জানা গেছে, দরপত্রের সব প্রক্রিয়া শেষে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার দরে বাংলাদেশকে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় এতে সরকারের মোট ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

আবারও ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫