ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২ লাখ ১৫ হাজার ছাড়াল স্বর্ণের ভরি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক ধাপে ৩ হাজার ৪৪২ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

২ লাখ ১৫ হাজার ছাড়াল স্বর্ণের ভরি

আপডেট সময় : ০৯:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫