মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

  • হালনাগাদ সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় আতঙ্কিত হয়ে পড়ে পুরো আদালত এলাকা। ককটেল বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ সময় তাৎক্ষণিক ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে পুলিশে দেন। তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

হালনাগাদ সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬