ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান’—গাজীপুরে বিশ্ব মান দিবস পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা এবং বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস. এম. তালাত মাহমুদ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে টানা ছুটির হাতছানি: জেনে নিন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অবকাশের সময়সূচি

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান’—গাজীপুরে বিশ্ব মান দিবস পালিত

আপডেট সময় : ০১:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫