মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মা ও শিশুপুত্রের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি এলাকার কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাবা (৩০) নামে এক নারী ও তার দেড় বছর বয়সী শিশুপুত্র আবদুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তার মায়ের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগানের ‘কাঞ্চন টাওয়ার’ নামক দশতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ এবং শিশু আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া দগ্ধ সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭) যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ দগ্ধ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মা ও শিশুপুত্রের মৃত্যু

হালনাগাদ সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬