মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪২ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বকশীগঞ্জে বাঁশঝাড়ের গর্ত থেকে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

  • হালনাগাদ সময় : ১১:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশঝাড়ের পাশের গর্তে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় এই অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ভারতীয় মদের বোতলগুলো দেখতে পান তারা। পরে সেখান থেকে ১ হাজার ৮৫ বোতল মদ উদ্ধার করে জব্দ করা হয়।

তবে এসব মদ কারা সেখানে মজুত করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বকশীগঞ্জে বাঁশঝাড়ের গর্ত থেকে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

হালনাগাদ সময় : ১১:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬