মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪২ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সন্ত্রাসের রাজনীতি আর বরদাশত করা হবে না: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ১১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। তবে বর্তমানে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের নেতা রাজ মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরও তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিএনপির রাজনীতিতে আগুন-সন্ত্রাসের কোনো স্থান নেই, কিন্তু যারা দেশের সম্পদ ধ্বংস ও মানুষ হত্যায় লিপ্ত, তাদের প্রতিহত করা হবে।

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ওপর হামলাকারী এবং ভোটের রাজনীতিতে অবিশ্বাসী অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সন্ত্রাসের রাজনীতি আর বরদাশত করা হবে না: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ১১:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬