হজ ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৭ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনবিআর জানায়, ধর্মপ্রাণ মানুষের হজযাত্রা আরও সহজ করা এবং সামগ্রিক ব্যয় কমানোর লক্ষ্যেই এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ২০২৫ সালের মতোই ২০২৬ সালেও সৌদি আরবগামী হজযাত্রীদের টিকিটে কোনও আবগারি শুল্ক প্রযোজ্য হবে না।
এর ফলে প্রত্যেক হজযাত্রীর যাওয়া–আসার বিমানভাড়ায় প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 























