মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৮ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিজ আসনের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইশরাক হোসেন

  • হালনাগাদ সময় : ১০:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ কার্যক্রম চালানো আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হলো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা: গোপালগঞ্জসহ ২১ জেলায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার

18 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিজ আসনের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইশরাক হোসেন

হালনাগাদ সময় : ১০:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬