মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৮ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে তিনি বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন। তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধृत করে ফরহাদ হোসেন আজাদ বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন অত্যন্ত জরুরি। জলবায়ুর প্রভাব মোকাবিলায় মানুষ ও প্রকৃতি রক্ষায় ঋণের ভারী বোঝার পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল গঠন করা উচিত।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরছে না; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন ও উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ ও ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য দেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সম্পর্ক তুলে ধরে তিনি সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন, কৃষিতে সৌরচালিত সেচ পাম্পের ব্যবহার এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপক্ষীয় সহযোগী ও বহুপক্ষীয় সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা: গোপালগঞ্জসহ ২১ জেলায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার

18 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬