মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন মজুরি, শিল্পের সুরক্ষায় গুরুত্ব দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকলেও, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করেছেন যে, শ্রমিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি শিল্পকারখানা টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, শিল্প টিকে থাকলেই কেবল শ্রমিকদের কর্মসংস্থান ও অধিকার রক্ষা করা সম্ভব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা, জ্বালানি সংকট ও কাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকার শ্রমিকদের কষ্ট ও ন্যায্য দাবির বিষয়ে অবগত এবং তা সমাধানে কাজ করছে। তবে আন্দোলনের আড়ালে কোনো পক্ষ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে দেখা হবে।

মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে জোনায়েদ সাকি জানান, সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নতুন মজুরি বোর্ড ১ নভেম্বর থেকে কার্যক্রম শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে বেতন পাবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। অতীতের তুলনায় এবার দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নজরুলের আদর্শে সাম্য ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

17 November 2026

সুন্দরবনে অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন মজুরি, শিল্পের সুরক্ষায় গুরুত্ব দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬