মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪২ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শুল্ক হ্রাসে একমত চীন ও কানাডা

  • হালনাগাদ সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার নিয়ে অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও কানাডা। মঙ্গলবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈঠক করেন। বৈঠকে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই নতুন পদক্ষেপটি দুই দেশের বিদ্যমান চুক্তির পরিধি আরও বিস্তৃত করবে। চুক্তির আওতায় চীন কানাডা থেকে আমদানিকৃত প্রায় ৪০০ মিলিয়ন কানাডীয় ডলার মূল্যের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ছাড় দেবে, যার মধ্যে হিমায়িত শূকরের মাংস, মাছ ও সামুদ্রিক খাবার অন্তর্ভুক্ত রয়েছে। এর বিনিময়ে কানাডা নির্দিষ্ট কিছু চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক অব্যাহতির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৬ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মেরুকরণ শুরু হয়। এর প্রতিক্রিয়ায় কানাডাও গত ৮ সেপ্টেম্বর থেকে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নজরুলের আদর্শে সাম্য ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

17 November 2026

সুন্দরবনে অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শুল্ক হ্রাসে একমত চীন ও কানাডা

হালনাগাদ সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬