মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৮ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে ৪৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটে অবৈধভাবে সার পাচারের সময় তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরশাদ আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে মহেন্দ্রনগর বাজারে যাওয়ার পথে সারবোঝাই তিনটি ইজিবাইক স্থানীয়রা আটক করেন। চালকদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেন। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে কীটনাশক ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে অল্প পরিমাণে সার সংগ্রহ করে তা অবৈধভাবে পাচারের চেষ্টা করছিলেন।

লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস জানান, জব্দ করা সারগুলো ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। পর্যায়ক্রমে হারাটি ইউনিয়নের প্রকৃত ৪৫ জন কৃষকের তালিকা প্রস্তুত করে ন্যায্যমূল্যে এই সার বিতরণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় নিহত মেহেদীর মরদেহ গ্রহণ

17 November 2026

বাবার জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমনিরহাটে ৪৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬