মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৮১ বছর ধরে টিকে আছে দুর্লভ ধুম কলা

  • হালনাগাদ সময় : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাবা জার্মানি থেকে রংপুরের মিঠাপুকুরে নিজ বাড়িতে ধুম কলার গাছ এনেছিলেন। ১৮১ বছর ধরে টিকে আছে দুর্লভ এই কলা। তখন থেকে রোকেয়ার জন্মভিটায় প্রাকৃতিকভাবেই টিকে আছে এ গাছ। বর্তমানে রোকেয়া স্মৃতিকেন্দ্রে থাকা ফলবতী ধুম কলার গাছ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

রোকেয়া স্মৃতিকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৮৪৫ সালের দিকে বেগম রোকেয়ার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার জার্মানি থেকে ধুম কলার গাছটি পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে স্মৃতিকেন্দ্রের অডিটোরিয়ামের পাশের প্রাচীর ঘেঁষে গাছটি দাঁড়িয়ে আছে।

বড় ধুম কলা গাছের উচ্চতা প্রায় ৭ ফুট হয় এবং কলার কাঁদি ৪ ফুটের মতো লম্বা হয়। একটি গাছে কাঁদির গোড়ার দিকে শতাধিক কলা ধরে। ধুম কলা আকারে বেশ ছোট হয় এবং এর ভেতরে মটরদানার মতো কালো বীজ থাকে।

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, এটি মূলত অলংকারী কলার গাছ। আমরা গাছগুলো সংরক্ষণ ও বীজ দিয়ে বংশবিস্তারের চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার হওয়ায় টিস্যুকালচারের মাধ্যমে এর বংশবিস্তার করানো যায় কি না, তা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

15 November 2026

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৮১ বছর ধরে টিকে আছে দুর্লভ ধুম কলা

হালনাগাদ সময় : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬