পবিত্র রমজান মাসে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে আমদানিতে শুল্ক ও করভার হ্রাস করেছে সরকার।
রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই শুল্ক কমানোর প্রস্তাবটি অনুমোদন পায়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবের ফলে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ পর্যন্ত খেজুরের ক্ষেত্রে এই শুল্ক সুবিধা কার্যকর থাকবে। এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে রমজান মাসে বাজারে ফলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং পণ্যমূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
























