মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৬ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৩৩ কেজির পোশাক ও ১.৮ কেজির মুকুট: যশের রাবণ সাজে তাক লাগানো চমক

  • হালনাগাদ সময় : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পর্দায় লঙ্কার রাজা রাবণকে জীবন্ত করে তুলতে দক্ষিণী সুপারস্টার যশকে নিতে হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের ভূমিকায় অভিনয়ের জন্য তাকে পরতে হয়েছে অত্যন্ত ভারী পোশাক ও মুকুট, যার ওজন শুনলে যে কেউ অবাক হবেন। ছবিটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া জানিয়েছেন, যশের পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি, তবে বিশেষ কিছু দৃশ্যের জন্য তা ৩৩ কেজি পর্যন্ত পৌঁছেছিল।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাবণের মুকুট তৈরি করা। দীর্ঘ সময় মাথায় ভারী মুকুট পরে অভিনয় করা কষ্টসাধ্য হওয়ায় একাধিক থ্রিডি নমুনা তৈরির পর ১.৮ কেজি ওজনের মুকুটটি চূড়ান্ত করা হয়। এত ভারী সাজে শুটিং করা বেশ চ্যালেঞ্জিং হলেও অভিনেতা সব প্রতিকূলতা হাসিমুখেই সামলেছেন।

উল্লেখ্য, দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩৩ কেজির পোশাক ও ১.৮ কেজির মুকুট: যশের রাবণ সাজে তাক লাগানো চমক

হালনাগাদ সময় : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬