মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সহিংসতার দায় এড়ানোর সুযোগ নেই, সরকার কিছুটা ব্যর্থ: ড. জাহেদ উর রহমান

  • হালনাগাদ সময় : ০৪:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে বা সহিংসতা ঠেকাতে ব্যর্থ হলে, তা সরকারের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হতে পারে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে ফরিদপুরে বাসে আগুন দিয়ে চালককে জীবন্ত দগ্ধ করা এবং স্কুলবাসে বোমা হামলার মতো ঘটনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। একটি মৃত্যুও অত্যন্ত দুঃখজনক এবং সরকার এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

ড. জাহেদ উর রহমান আরও বলেন, যারা নাশকতা ও ককটেল বিস্ফোরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের অনেককে হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিচারের মুখোমুখি করা হলে এ ধরনের প্রবণতা কমে আসবে। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এমন কোনো পরিসংখ্যান নেই। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানুষের মনে উদ্বেগ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সহিংসতার দায় এড়ানোর সুযোগ নেই, সরকার কিছুটা ব্যর্থ: ড. জাহেদ উর রহমান

হালনাগাদ সময় : ০৪:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬