মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

  • হালনাগাদ সময় : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে স্থানীয় রাজনৈতিক সংগঠনের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন।

ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, রাতের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

হালনাগাদ সময় : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬