মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২২ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাইমার জন্মদিনে প্রকাশ্যে এল সুচিত্রা সেনের বাড়ির অন্দরমহল

  • হালনাগাদ সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়ি দেখার আগ্রহ অনেকেরই। তবে সাধারণের কাছে সেই বাড়ির অন্দরমহল বরাবরই ছিল অনেকটা আড়ালে। এবার নাতনি রাইমা সেনের জন্মদিনের আয়োজন ঘিরে সেই বাড়ির ভেতরের কিছু দৃশ্য সামনে এসেছে। আর তাতেই নতুন করে আলোচনায় কিংবদন্তি অভিনেত্রীর স্মৃতিবিজড়িত বাসস্থান।

সম্প্রতি নিজের জন্মদিন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেন অভিনেত্রী রাইমা সেন। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত বেদান্ত আবাসনের ছাদে বসেছিল এই আয়োজন। এই আবাসনেই একসময় থাকতেন সুচিত্রা সেন। বাড়িটির ওপরের তলায় থাকেন মুনমুন সেনের পরিবার এবং নিচের তলায় ছিল সুচিত্রা সেনের বসবাস।

জন্মদিনের অনুষ্ঠানের ছবি সামনে আসতেই নজর কেড়েছে বাড়ির অন্দরসজ্জা। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় চোখে পড়ে সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন সিনেমার পোস্টার। একের পর এক ছবির পোস্টার যেন মনে করিয়ে দেয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কথা। মহানায়িকার অভিনয়জীবনের নানা স্মৃতি এভাবে সাজিয়ে রাখা হয়েছে বাড়ির ভেতরে।

রাইমার জন্মদিনের আয়োজন ছিল বেশ ঘরোয়া। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিউডের কয়েকজন পরিচিত মুখ। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর স্বামী রানে, অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী নন্দিনী এবং অনির্বাণ চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাইমার বোন রিয়া সেনও। স্বামী শিবমের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জন্মদিনে মুনমুন সেনের দেওয়া জারা ব্র্যান্ডের টপ পরেছিলেন রাইমা। খাবারের তালিকাতেও ছিল নানা আয়োজন। শুরুতে ছিল বাটার ফ্রাই প্রন, চিলি চিকেন, ফিশ ফ্লোরেনটাইন ও বেবি কর্ন কাবাব। মূল খাবারে ছিল হায়দরাবাদি মটন বিরিয়ানি, প্রন চেট্টিনাড কারি, স্টিম রাইস ও ডাল তড়কা। শেষ পাতে ছিল ব্রেড পুডিং কেক ও আইসক্রিম।

জাঁকজমকের চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোই ছিল এবারের জন্মদিনের মূল আকর্ষণ। তবে সেই আয়োজনের সুবাদে সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়ির কিছু দৃশ্য দেখার সুযোগ পেয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হলিউডে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন সাদ আল আমিন

10 November 2026

৯০ বলের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাইমার জন্মদিনে প্রকাশ্যে এল সুচিত্রা সেনের বাড়ির অন্দরমহল

হালনাগাদ সময় : ০৩:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬