মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪২ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

  • হালনাগাদ সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

খারাপ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রিয় তারকার একঝলক দেখতে চেন্নাইয়ে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। আর সেই ভক্তদের নিরাশ করেননি দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত। দীপাবলির বিশেষ দিনে নিজের বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি উড়িয়ে দেন ভালোবাসার চুম্বনও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে রজনীকান্তের বাসভবনের সামনে বিপুলসংখ্যক ভক্ত সমবেত হন। বৃষ্টি উপেক্ষা করে হাতে প্রিয় অভিনেতার ছবি ও প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা, যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রিয় তারকাকে একনজর দেখা।

ভক্তদের এই অকৃত্রিম ভালোবাসার জবাবে হাসিমুখে বাড়ির বাইরে বেরিয়ে আসেন রজনীকান্ত। উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই হাত জোড় করে অভিবাদন জানান এবং ভক্তদের উদ্দেশে চুম্বন ছুড়ে দেন। এ সময় তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভক্তরা, আর সেই মুহূর্তটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে দীপাবলি উপলক্ষে দক্ষিণী অভিনেতা শিবকার্তিকেয়ন ও তাঁর স্ত্রী আর্থি মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দিরে গিয়ে পূজা দেন। অন্যদিকে জুনিয়র এনটিআর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা চিরঞ্জীবীও আলো ও আশার বার্তা দিয়ে ভক্তদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

উৎসবের আনন্দে তারকাদের এমন আন্তরিক শুভেচ্ছা ও উপস্থিতি ভক্তদের এবারের দীপাবলিকে আরও বেশি স্মরণীয় করে তুলেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

হালনাগাদ সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬