মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪১ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কাঁঠালিয়ায় সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

  • হালনাগাদ সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় সমবায়ের মাধ্যমে স্বকর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৯ জন সদস্যের প্রত্যেকের হাতে ৮০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

সমবায় অধিদপ্তর ঢাকার ‘বরিশাল বিভাগের দারিদ্রপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক’ প্রকল্পের আওতায় গঠিত ‘স্ব-কর্মসংস্থান সমবায় সমিতি লিমিটেড’-এর সদস্যরা এই সহায়তা পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান এবং কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম।

বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকল্পের সঠিক ব্যবহারের মাধ্যমে সদস্যরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমবায় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাঁঠালিয়ায় সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

হালনাগাদ সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬