মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জনতা জুট মিলসে ১৭.৮৪ মেগাওয়াটের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উদ্বোধন

  • হালনাগাদ সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর অর্থায়নে জনতা জুট মিলস লিমিটেডের ১৭.৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জার্মান উন্নয়ন ব্যাংক (KfW)-এর অর্থায়ন সহযোগিতায় ফরিদপুরের বোয়ালমারীতে এই পরিবেশবান্ধব বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়।

প্রকল্পটির সঙ্গে ৮.৩৬ মেগাওয়াট-ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) সংযুক্ত রয়েছে। এতে ছাদভিত্তিক, ভূমিভিত্তিক ও ভাসমান সৌরবিদ্যুৎ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের শিল্প খাতে পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে এক যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পাটকল এবং দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের মাইলফলক অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন KfW-এর পরিচালক ড. কার্ক মিল্ডনার, ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. কে. বশির উদ্দিন। প্রকল্পটি থেকে বছরে প্রায় ১৮ হাজার ৭০০ মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদিত হবে এবং বার্ষিক প্রায় ১৩ হাজার ৯৬০ টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জনতা জুট মিলসে ১৭.৮৪ মেগাওয়াটের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উদ্বোধন

হালনাগাদ সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬