মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ

  • হালনাগাদ সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিএমআই প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত না করে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, বহির্বিশ্বে থাকা বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের ভাবমূর্তি উজ্জ্বল করতে নারীদের তৈরি উদ্ভাবনী উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়া দেশের ৬০ জন নারী ক্ষুদ্র উদ্যোক্তার মধ্য থেকে আট বিভাগের আটজন সফল উদ্যোক্তাকে সম্মাননা দেয় এসএমই ফাউন্ডেশন। পরে প্রতিমন্ত্রী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে: শামা ওবায়েদ

হালনাগাদ সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬