মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৩ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় মাদ্রাসার বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

  • হালনাগাদ সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাট সংলগ্ন রেলবিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল।

নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ইটভাটার শ্রমিকরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

08 November 2026

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন গতি: সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাতকানিয়ায় মাদ্রাসার বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২

হালনাগাদ সময় : ১২:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬