মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৭ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীর তানোরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • হালনাগাদ সময় : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা সদরে এবং তার বাবার নাম ইসলাম শেখ।

তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি গভীর নলকূপের পাশ থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। শনিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয়রা মাঠে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের খালাতো শ্যালক মো. মাসুদ জানান, বাবু পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। চার দিন আগে তিনি স্ত্রীকে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এমনকি তার সঙ্গে যারা কাজে গিয়েছিলেন, তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। এর একদিন পর তাদের পরিচিত একজনের মাধ্যমে তারা জানতে পারেন যে, তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর মৃত্যু হয়েছে এবং তার মরদেহ মাঠেই পড়ে রয়েছে।

খবর পেয়ে গত বৃহস্পতিবার পরিবারের লোকজন তানোরে গিয়ে খোঁজাখুঁজি করলেও প্রথমে লাশের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয় থানায় তারা নিজেদের যোগাযোগের নম্বর দিয়ে আসেন। শনিবার সকালে পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এবং ছবি পাঠালে পরিবারের লোকজন সেটি বাবুর মরদেহ বলে শনাক্ত করেন।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে বাহ্যিক কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

07 November 2026

সিলেটে তাওহীদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি, তবু বিপাকে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীর তানোরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হালনাগাদ সময় : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬