মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৯ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

  • হালনাগাদ সময় : ০২:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৭৬.৯১ ডলারে নেমে আসে।

একইভাবে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দর ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষক ইউবিএস-এর প্রতিনিধি জিওভানি স্টাউনভো জানান, তেলের মূল্য ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির উদ্বেগের ফলে স্বর্ণের আন্তর্জাতিক মূল্যে এ ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২.০৮ ডলার এবং প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১,৫৩১.৯২ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের পরিবর্তনের পাশাপাশি দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

07 November 2026

‘রামায়ণ’ মুক্তির আনন্দের মাঝেই মেয়ে রাহার চতুর্থ জন্মদিন উদ্‌যাপন রণবীর-আলিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

হালনাগাদ সময় : ০২:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬