মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ

  • হালনাগাদ সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আট শতাধিক পর্যটক নিয়ে চলতি মৌসুমের প্রথম জাহাজ ‘এমভি বার আউলিয়া’ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পৌঁছেছে। জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছালে দ্বীপে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে সকাল সাড়ে ৭টায় কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পর্যটকদের যাতায়াত ও পরিবেশ সংরক্ষণে সরকারের নানা নির্দেশনা বাস্তবায়নে ঘাট এলাকায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ডের সদস্যরা তদারকি নিশ্চিত করেন। নিষিদ্ধ ঘোষিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও সাউন্ডবক্স জাহাজে বহনে কড়াকড়ি আরোপ করা হয়।

পর্যটক আগমনে দ্বীপের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘদিন পর্যটক না থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটে ছিলেন। জাহাজ চলাচল শুরু হওয়ায় স্থানীয় মানুষের জীবিকায় আবার গতি ফিরবে। স্থানীয়রা জানান, সরকার দ্বীপবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সিদ্ধান্ত পুনরায় সমন্বয় করায় দ্বীপে পর্যটন চালুর পথ সুগম হয়েছে।

তবে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পর্যটকদের দায়িত্বশীল আচরণ করার এবং সব সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

08 November 2026

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন গতি: সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ

হালনাগাদ সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬