মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, দাফন ১২ নম্বর সেক্টরে

  • হালনাগাদ সময় : ০২:৫৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।

তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং পেট ফোলা ছিল।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা মরদেহ উত্তরার বাসায় নিয়ে এলে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উত্তরায় তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন, দাফন ১২ নম্বর সেক্টরে

হালনাগাদ সময় : ০২:৫৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬