মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০০ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

  • হালনাগাদ সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রাথমিক কেন্দ্রভিত্তিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ঘোষিত ২৮টি কেন্দ্রের ফলে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে শক্ত অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৩১ হাজার ১১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৮৯ ভোট।

ঘোষিত ফলে মির্জা ফয়সল আমীন তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৮ হাজার ২২১ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ১১৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৪৬৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে ৬৪ ভোট পেয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

হালনাগাদ সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬