মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৯ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এশিয়া কাপ আর্চারিতে সোনালি দিন: এক দিনেই বাংলাদেশের জোড়া স্বর্ণ জয়

  • হালনাগাদ সময় : ০২:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে জোড়া স্বর্ণপদক জিতে অনন্য ইতিহাস গড়েছে বাংলাদেশ। পুরুষদের রিকার্ভ দলগত ইভেন্টে কাজাখস্তানকে হারানোর পাশাপাশি নারীদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সোনা জিতেছেন বন্যা আক্তার।

পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের রোমাঞ্চকর ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সাগর ইসলাম, আবদুর রহমান আলিফ ও মোহাম্মদ রাফি। প্রথম সেটে কাজাখস্তানের ৫৩ পয়েন্টের বিপরীতে ৫০ পেয়ে পিছিয়ে থাকলেও দ্বিতীয় সেটে ৫৫-৫৪ ও তৃতীয় সেটে ৫৫-৫২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ সেটে স্নায়ুর লড়াইয়ে ৫২-৫১ ব্যবধানে এগিয়ে থেকে চার সেটে মোট ২১২-২১০ পয়েন্টে (সেট পয়েন্ট ৬-২) স্বর্ণপদক নিশ্চিত করেন লাল-সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে আবদুর রহমান আলিফ সর্বোচ্চ ৭৬ পয়েন্ট সংগ্রহ করে জয়ে প্রধান ভূমিকা রাখেন।

দলগত সাফল্যের পরপরই নারীদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে দেশকে আরেকটি স্বর্ণ এনে দেন বন্যা আক্তার। কাজাখস্তানের মিলানা বুরলেভার বিপক্ষে চরম উত্তেজনাকর ফাইনালে শেষ মুহূর্তের নিখুঁত নিশানায় ১৪৫-১৪৩ পয়েন্টের নাটকীয় জয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন এই বাংলাদেশি আর্চার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এশিয়া কাপ আর্চারিতে সোনালি দিন: এক দিনেই বাংলাদেশের জোড়া স্বর্ণ জয়

হালনাগাদ সময় : ০২:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬