মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৯ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপানে টয়োটার ঐতিহাসিক প্রথম গাড়ি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০২:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার ঐতিহাসিক কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি কারখানাটিতে পৌঁছান এবং সেখানে সংরক্ষিত টয়োটার সর্বকালের প্রথম প্রাইভেটকারটি ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানা প্রাঙ্গণে পৌঁছালে টয়োটার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক গাড়িটিতে চড়েন।

উল্লেখ্য, ১৯৩৫ সালে অটোমোবাইল শিল্পে টয়োটা পরিবারের প্রথম প্রোটোটাইপ গাড়ি ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে বাজারে আসে তাদের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’। বর্তমানে জাপানের টয়োটা জাদুঘরে গাড়িটির অনন্য এই প্রতিরূপটি সংরক্ষিত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানে টয়োটার ঐতিহাসিক প্রথম গাড়ি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০২:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬