ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট।
জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) উড়োজাহাজটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। বিমানের দক্ষ প্রকৌশলী দল দ্রুততম সময়ে ত্রুটি দূর করতে সক্ষম হলে ফ্লাইটটি উড্ডয়নের অনুমতি পায়।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।























