মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০১ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফুলব্রাইট বৃত্তির সংখ্যা বাড়াতে ইউজিসির বিশেষ উদ্যোগ

  • হালনাগাদ সময় : ০১:১৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ইউজিসি ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত সমঝোতার আওতায় দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষক ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে ইউজিসি ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের শিক্ষক ও গবেষকেরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের সুযোগ পান এবং বিদেশি শিক্ষাবিদেরাও যাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অবদান রাখতে পারেন, সে জন্য দ্বিমুখী অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা জরুরি।

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, শিগগিরই ইউজিসি-ফুলব্রাইট নামে একটি বিশেষ কর্মসূচি চালুর পরিকল্পনা করছে কমিশন। এর আওতায় দেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে গবেষণার জন্য বিশেষ পিএইচডি বৃত্তি চালু করা হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টম্যান ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসহ বিশ্বজুড়ে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুলব্রাইট বৃত্তির সংখ্যা বাড়াতে ইউজিসির বিশেষ উদ্যোগ

হালনাগাদ সময় : ০১:১৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬