মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৯ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

  • হালনাগাদ সময় : ০২:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গণভোটের গণরায় না মানলে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতিতে চলছে। তারা জনগণের গণরায় উপেক্ষা করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও তালবাহানা করছে। গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।

তিনি বলেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে। জনগণের নিরাপত্তার বিষয়ে সরকারকে উদাসীন দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষ সংসার চালাতেও হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার তা আর মূল্যায়ন করছে না। যখন যা ইচ্ছা, দাম বাড়িয়ে জনগণের ওপর উচ্চমূল্যের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

যে দেশের সরকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সেই সরকারকে সহযোগিতা করবে না বলে জানান তিনি। আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।

এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে এসবের প্রতিবাদে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন ও সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

হালনাগাদ সময় : ০২:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬