মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২২ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

  • হালনাগাদ সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে মাটি ব্যবসার বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত খোরশেদ পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

হালনাগাদ সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬