সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক সেই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও শতভাগ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, একইভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হবে। বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না।

























