মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৯ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কারখানাটির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সোয়া বারোটার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিনটি ইউনিট গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর দুইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া কারখানায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এনসিএল: অমিতের জোড়া শতক ও পরানের রেকর্ড ১২ ছক্কায় ঢাকার দুর্দান্ত জয়

27 October 2026

আগামী শনিবার সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০৪:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬