মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • হালনাগাদ সময় : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে ডাকাত দল।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই বাড়িতে উপস্থিত হয়। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তাদের মধ্যে তিনজনের গায়ে সেনাবাহিনীর পোশাক ছিল। বাকিরা বাইরে পাহারায় নিয়োজিত ছিল। ডাকাতেরা ঘরে ঢুকে প্রবাসী নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

এদিকে স্থানীয় লোকজন শব্দ পেয়ে এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে এবং আসামি গ্রেপ্তারে এসেছে বলে জানায়। এতে স্থানীয়রা বিভ্রান্ত হয়ে দূরে সরে যান। পরে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডাকাত দল প্রবাসীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরিধান করেনি, বরং তাদের কেউ কেউ সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিল। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

হালনাগাদ সময় : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬