মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুরে পারিবারিক বিরোধের জেরে শিক্ষকের মৃত্যুর অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনায় এক শিক্ষকের প্রাণহানির অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মারামারির ঘটনার পরপরই ওই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে পারিবারিক বিরোধের জেরে শিক্ষকের মৃত্যুর অভিযোগ

হালনাগাদ সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬