মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রবীণ সাংবাদিক ও সাবেক এমপি মুহাম্মদ শফিকুর রহমানের প্রয়াণ

  • হালনাগাদ সময় : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে নেতৃত্বের দায়িত্ব পালন করেন শফিকুর রহমান। এছাড়া চাঁদপুর-৪ আসন থেকে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রবীণ সাংবাদিক ও সাবেক এমপি মুহাম্মদ শফিকুর রহমানের প্রয়াণ

হালনাগাদ সময় : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬