মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৯ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

  • হালনাগাদ সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করেছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে কারখানার গুদামের ভেতর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। সেখানে বিপুল পরিমাণ সুতা ও খালি কার্টনসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে সারাবো স্টেশন থেকে আরও তিনটি এবং অন্যান্য স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, গুদামের আগুন যাতে কারখানার মূল উৎপাদন ইউনিট বা সংলগ্ন অন্য কোনো ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

হালনাগাদ সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬