মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৪ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শীতের আগেই ঠোঁট ফাটার সমস্যা? জেনে নিন সহজ প্রতিকার

  • হালনাগাদ সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পুরোপুরি শীত নামার আগেই অনেকের ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ঠোঁটের কোণে ফাটল ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকে মনে করেন এই সমস্যা শুধু শীতকালেই হয়ে থাকে, তবে আবহাওয়ার পরিবর্তন ছাড়াও দৈনন্দিন কিছু অভ্যাসের কারণে এটি হতে পারে।

মুখের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক বেশ পাতলা হয়ে থাকে। এতে কোনো তেল উৎপাদনকারী গ্রন্থি না থাকায় ঠোঁট খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে ফেলে। ফলে শীতের জন্য অপেক্ষা না করে এখন থেকেই ঠোঁটের যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন।

বাতাসের আর্দ্রতা হ্রাস, শুষ্ক আবহাওয়া এবং ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। লালার পানি শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের শুষ্কতা আরও বেশি অনুভূত হয়।

এ ছাড়া পর্যাপ্ত পানি পানের অভাব, সুগন্ধিযুক্ত লিপবাম বা প্রসাধনীর ব্যবহার এবং টুথপেস্টের কিছু উপাদানের কারণেও ঠোঁটে জ্বালাপোড়া বা ফাটল দেখা দিতে পারে। অনেক সময় শরীরে আয়রন বা ভিটামিন বি১২-এর ঘাটতিও এর কারণ হতে পারে।

নিয়মিত যত্ন নেওয়ার পরও যদি সমস্যা না কমে, অথবা ঠোঁটে অতিরিক্ত ক্ষত ও রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শীতের আগেই সচেতন হয়ে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখুন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

27 October 2026

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শীতের আগেই ঠোঁট ফাটার সমস্যা? জেনে নিন সহজ প্রতিকার

হালনাগাদ সময় : ০৮:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬