মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডিসেম্বরের মধ্যেই সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে: মুখ্যসচিব

  • হালনাগাদ সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ যাবতীয় কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, যাতে প্লট বরাদ্দ পাওয়া শিল্পোদ্যোক্তারা দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন শুরু করতে পারেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকা সরেজমিনে পরিদর্শন ও পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুখ্যসচিব এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী এই বিসিক শিল্প পার্কের মাঠে আয়োজিত জনসভায় থমকে থাকা প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

পরিদর্শনকালে বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে নির্মিত শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এলপিজির বাজারে অরাজকতার মধ্যেই কমিশন দ্বিগুণ করার গণশুনানি ডেকেছে বিইআরসি

26 October 2026

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জিতে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরের মধ্যেই সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে: মুখ্যসচিব

হালনাগাদ সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬