মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৪ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সেভেন আপে মিলল ক্ষতিকর কৃত্রিম মিষ্টি উপাদান, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

  • হালনাগাদ সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জনপ্রিয় কোমল পানীয় সেভেন আপে মাত্রাতিরিক্ত হারে কৃত্রিম মিষ্টি উপাদান ‘অ্যাসপারটেম’ এবং ‘এসিসালফেম’ পাওয়ার তথ্য সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যান্সার গবেষণা সংক্রান্ত বিশেষায়িত সংস্থা এই উপাদানটিকে মানবদেহে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে।

অ্যাসপারটেম হলো এক ধরণের নন-সুগার সুইটনার, যা সাধারণ চিনির চেয়ে প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে দেখা গেছে, মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকি তৈরির ক্ষেত্রে উপাদানটির সীমিত যোগসূত্র রয়েছে। ফলে এটিকে ক্যানসার সৃষ্টিকারী ‘গ্রুপ ২বি’ শ্রেণিভুক্ত উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোমল পানীয় ছাড়াও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ও ওষুধে এর অনিয়ন্ত্রিত ব্যবহার যকৃতের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা।

এছাড়া পানীয়টিতে এসিসালফেম নামের আরেকটি কৃত্রিম উপাদানের উপস্থিতিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি ক্রনিক কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি বয়ে আনতে পারে। মাত্রাতিরিক্ত গ্রহণের ফলে রক্তে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে এবং সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে তীব্র মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

27 October 2026

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেভেন আপে মিলল ক্ষতিকর কৃত্রিম মিষ্টি উপাদান, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

হালনাগাদ সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬