ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গৌরনদীতে পাগলা কুকুরের তাণ্ডব: একদিনে আক্রান্ত ১৪, এলাকায় আতঙ্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৪ জন আহত হয়েছেন। একই সময়ে একটি বিড়ালের কামড়ে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, বার্থী ও কটকস্থলসহ বিভিন্ন এলাকায় এই আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কটকস্থল গ্রামের আবিদা (৫), আয়াত (৩), লাইজু (৮), মুনা, তাইয়েবা (৪), জোলেখা বেগম এবং মাসুদা বেগম। এছাড়া সুন্দরদী গ্রামের খাদিজা (৩), টরকী এলাকার শিউলী, উত্তর বাউরগাতি গ্রামের পারুল বেগম, পশ্চিম বাউরগাতি গ্রামের আবু বক্কর, সামিয়া, নবীন এবং পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার সবুজ বেপারী কুকুরের আক্রমণের শিকার হন। একই দিন বিড়ালের কামড়ে আহত হয়ে মিটুল কুমার কুন্ডু নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে ইদানীং এলাকায় পাগলা কুকুরের উপদ্রব ও আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

গৌরনদীতে পাগলা কুকুরের তাণ্ডব: একদিনে আক্রান্ত ১৪, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬