বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে স্কুল চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের সময় স্কুলের সামনে থাকা একটি তালগাছে বজ্রপাত হলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রচণ্ড ভয় পেয়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা মূলত বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত।
রিপোর্টারের নাম 














